ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নগদ টাকাসহ ৯ জুয়ারী আটক

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে নগদ টাকাসহ ৯ জুয়ারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকাসহ ৯ জুয়ারীকে আটক করা হয়েছে। শনিবার তাদের আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রবিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার উলুতুল নোয়াগাঁও গ্রামের জহিরুল, গুলেগাঁও গ্রামের সামছু মিয়া, পৌর শহরের বড়ফাড়ার সোহেল মিয়া, তেঘরিয়ার এয়দ্দর আলী, হাজিপাড়ার আজরফ আলী, শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের জাসদ মিয়া, ছাতক উপজেলার দিঘলি বেড়াজোর গ্রামের রিয়াজ উদ্দিন, দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সোহেল আহমদ, ভাটিয়ারগাঁও গ্রামের সানু মিয়া।

মিডয়া সেল জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার বিকেলে সদর উপজেলার ইনাতনগর গ্রামের তৈয়বুর রহমানের বসতঘর থেকে জুয়া খেলারত ওই ৯ জুয়ারীকে আটক করেন।
এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি তাস ১৩৬ টি, নগদ ৬১,৬৮০ টাকা, সিগারেট ৫ প্যাকেট, ১টি শীতল পাটি, ০৩টি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।

ট্যাগস :

সুনামগঞ্জে নগদ টাকাসহ ৯ জুয়ারী আটক

আপডেট সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩