ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিনের আকাশে মায়ানমারের ড্রোন

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

সেন্টমার্টিনের আকাশে মায়ানমারের ড্রোন

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের আকাশে ভিনদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন উড়তে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়দের ধারণা, ড্রোনগুলো সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণের উদ্দেশে মিয়ানমারের দিক থেকে উড়ানো হয়ে থাকতে পারে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রাতে জেটির পূর্বদিকের আকাশে ২টি ড্রোন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। তিনি সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বীপের বাসিন্দা ও জেলে মো. আজিম জানান, ড্রোন দুটি দেখতে পেয়ে অনেক মানুষ জড়ো হন এবং পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে কে বা করা ড্রোন উড়িয়েছে তা নিশ্চিত হয়নি।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বেড়েছে। এর মধ্যে আকাশে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, বিষয়টা আমাদের জানা নেই।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সেন্টমার্টিনের আকাশে মায়ানমারের ড্রোন

আপডেট সময় : ০৩:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬