শিরোনাম:
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
Astha DESK
- আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৪৯ বার পড়া হয়েছে
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্টারঃ
আগামী কাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এদিন বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় অংশ নেবেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ মেসবাহ উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, ফুলকোর্ট সভায় প্রধানত অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।




















