ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় মামলা, স্বামী আটক

Md Elias
  • আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ১১২০ বার পড়া হয়েছে

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় মামলা, স্বামী আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

“ফলোআপ”
স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে আসাদুজ্জামান রুবেলকে। গ্রেপ্তার আসাদুজ্জামান রুবেল ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

মানিকগঞ্জে লাভলী আক্তার ও তার দুই মেয়েকে হত্যার ঘটনায় ঘিওর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নিহতের স্বামী দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৮ মে) দুপুর ১ টার দিকে ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন লাভলী আক্তার(৩৫), তার বড় মেয়ে ছোঁয়া আক্তার (১৬) এবং ছোট মেয়ে কথা আক্তার (১২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে আসাদুজ্জামান রুবেল ও সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তার ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আসাদুজ্জামান রুবেল স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে শ্বশুড়বাড়িতে থাকতেন।

প্যারেডিকেল কোর্স শেষে দন্ত চিকিৎসা করতেন আসাদুজাম্মান রুবেল। কিছুদিন আগে ভুল চিকিৎসার কারণে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করছিলেন তিনি। রোববার জরিমানার বাকি টাকা দেয়ার কথা ছিল তার।

ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঋণগ্রস্ত থাকায় অভিযুক্ত ব্যক্তি হতাশাগ্রস্ত থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় নিহত লাভলী আক্তারের বাবা সাইজউদ্দিন বাদী হয়ে থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় মামলা, স্বামী আটক

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২