ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

স্বামী শারীরিক অক্ষম বালিশচাপায় হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

স্বামী শারীরিক অক্ষম বালিশচাপায় হত্যা

স্টাফ রিপোর্টারঃ

শারীরিক অক্ষম স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বিয়ের চারদিন পর স্বামীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রী নববধূ শাপলা খাতুন (১৮)’কে আটক করেছে পুলিশ। রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে গতকাল সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে ঘটনাটি ঘটে।

গত শুক্রবার (২৫ আগস্ট) সাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলের সাথে আবদুর রাজ্জাক (৩১) এর বিয়ে হয় রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের শুকুরদীর মেয়ে শাপলা খাতুন (১৮) এর।

জানা যায়, রাজ্জাক পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় গত শুক্রবার (২৫ আগস্ট) পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ দুপুরের দিকে আটক শাপলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শাপলা একেকবার একেক রকম কথা বলছেন। তিনি কখনও বলছেন, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তার স্বামী শারীরীকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে স্বামীকে বালিশচাপা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন। কারণ, একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।

ট্যাগস :

স্বামী শারীরিক অক্ষম বালিশচাপায় হত্যা

আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩