ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছে বানু বেগম (৩২) এক নারী। পারিবারিক কলহে আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আচার বিক্রেতা শামীম মিয়া (৪০)।

ওসি বলেন, ভোর ৪টার দিকে বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে ঘটনার সম্পর্কে বলেন। পরে পুলিশ গিয়ে বানু বেগমকে হেফাজতে নেয়। অন্যদিকে শামীম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আরও বলেন, এক মাস আগে শামীম মিয়াকে বিয়ে করে রায়েরবাজার এলাকার একটি বাসায় উঠেছিলেন বানু বেগম। বানু বেগমের আগের স্বামী মারা যাওয়ায় তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও সন্তান আছে। বুধবার রাতে শামীম মিয়া ও বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে দা দিয়ে কুপিয়ে শামীম মিয়াকে হত্যা করেন বানু বেগম।

ট্যাগস :

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ

আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩