ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কলারোয়ায় দুই ব্যবসায়ী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় কলারোয়ায় দুই ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার (৩১মে) সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদাহে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো-উপজেলার কলাটুপি গ্রামের বাসিন্দা ও বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি (৪০) এবং সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী তোয়াব কারিগর (৫৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, তোয়াব গতকাল মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে বাড়িতে ফেরার পথে যশোর-সাতক্ষীরা সড়কের কাজীরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানাযায়, মাহমুদ কলি আজ সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-যশোর সড়কের শাকদা এলাকায় পৌঁছালে মাহমুদ কলি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দিলে মাহমুদ কলি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজনের স্বজনদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় কলারোয়ায় দুই ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩