শিরোনাম:
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
Astha DESK
- আপডেট সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
আস্থা ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেল ভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উদ্ধার কার্যক্রমের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
জানা যায়, জ্বালানি তেল ভর্তি ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
দৈনিক আস্থা/এমএইচ










