ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

হরতাল ঘোষণার পর রাজধানীতে ৪ বাসে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

হরতাল ঘোষণার পর রাজধানীতে ৪ বাসে আগুন

স্টাফ রিপোর্টারঃ

পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও মতিঝিল এলাকা।

এরই মধ্যে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতাল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। হরতাল ঘোষণার পর রাজধানীর মৌচাক ফ্লাইওভার, কমলাপুর, ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টার ও কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল আনুমানিক সাড়ে ৪টায় মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর কমলাপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কাকরাইল ও ইস্কাটনে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কাকরাইলে বাসে আগুন দেওয়া প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ দুজন যুবক এসে বাসে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়।

ট্যাগস :

হরতাল ঘোষণার পর রাজধানীতে ৪ বাসে আগুন

আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩