শিরোনাম:
হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
Doinik Astha
- আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১১২২ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদন বিষয়ে আজ শুনানির দিন ধার্য রয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের কার্যতালিকায় ছিল। পরে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে হাইকোর্ট ৭ ডিসেম্বর তারিখ ঠিক করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ এদিন ঠিক করেন।
ওইদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।






















