শিরোনাম:
হাবিবের সঙ্গে গাইলেন রোদেলা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি প্রথম গান করেন হাবিব ওয়াহিদের সঙ্গে। এবার তার মেয়ে রোদেলারও সংগীতজীবনের যাত্রা শুরু হলো হাবিবের হাত ধরে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের পথ ধরে সে-ও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। এরই মধ্যে বেশ কিছু গান প্রকাশ করে প্রতিভার জানানও দিয়েছে সে।
এবার গাইল হাবিবের সুর ও সংগীতে।এই খবরটি রোদেলা ও তার মা গায়িকা ন্যানসি জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হাবিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে রোদেলা গানটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ফেসবুকে।
গানের শিরোনাম ‘বাধাহীন আমার মনের এই গল্প’। গানের কথা লিখেছেন মারুশা। সুর ও সংগীত হাবিব ওয়াহিদ।
[irp]

























