ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মার্চ সব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১১৬১ বার পড়া হয়েছে

১৭ মার্চ সব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

আস্থা ডেক্সঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী শুক্রবার (১৭ মার্চ) দেশের সব সরকারি-বেসরকারি অফিস-ভবনে জাতীয় পতাকা ওড়াতে হবে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আগামী ১৭ মার্চ শুক্রবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান-ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

ট্যাগস :

১৭ মার্চ সব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩