ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

৩শ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১২৮৫ বার পড়া হয়েছে

৩শ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট

আস্থা ডেস্কঃ

জাতীয় সংসদের ৩শ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভৌগলিক ম্যাপ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঘোষণা করা হতে পারে। সেখানে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর সময়সীমা ধরা হয়েছে, আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে ৩১ আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।

৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। আর ভোটের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে। তাতে ভোটাধিকার পেতে যাচ্ছেন কারাবন্দীরাও।

এছাড়া, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি।

ট্যাগস :

৩শ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫