ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

৫শ শিশুসহ দেড় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

৫শ শিশুসহ দেড় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ

গত শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের হামলার প্রতিশোধ নিতে গাঁজা উপতক্ষ্যকায় হামলা চিলিয়ে অবরুদ্ধ গাজার ৫শ শিশু এবং ২শ ৭৬ জন নারীসহ এপর্যন্ত ১ হাজার ৫শ ৩৭ ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরাইল। এসময় আহত হয়েছে আরও ৬ হাজার ৬শ ১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। সূত্র-আল-জাজিরা।

ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ জনের। নিহত মানুষের বেশির ভাগই বে-সামরিক মানুষ। ইসরায়েলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ গিয়েছে তাদের।

এ ছাড়া বহু ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরায়েল সরকার।

এই বন্দিদের মুক্তির শর্ত দিয়ে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।

গত সোমবার থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। এতে আগে থেকেই বোমায় বিধ্বস্ত হওয়া উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দা আরও সংকটে পড়েন।

প্রসঙ্গত, ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর গত বুধবার গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে।

ট্যাগস :

৫শ শিশুসহ দেড় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

আপডেট সময় : ০৬:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩