ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

আস্থা ডেস্কঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ।

আজ শনিবার (৩ অক্টোবর) ঢাকার বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম এ আবেদন করেন।

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক।

২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ধামাল কোট এলাকার ১০ নম্বর রোডের ৩৫ নম্বরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬