ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

আজ ঢাকায় আসছে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

শেখ শ্রাবণ হোসেন শাওনঃ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিন দিনের এ সফর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে।

বিএনপি সরকারের সময়ে কোনো সিনিয়র মার্কিন কূটনীতিকের প্রথম সফর হিসেবে গণ্য হচ্ছে। কূটনৈতিক মহল এ সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকায় পৌঁছানোর পর আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে সার্জিও গোরের।

আগামীকাল শুক্রবার সার্জিও গোর কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প পরিদর্শন করবেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ম্যানিলায় সার্জিও গোরের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা দুই দেশের সম্পর্ক রিভিউ করেছি। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। তারাও চাইছেন সম্পর্কটা আরও এগিয়ে নিতে।’

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আজ ঢাকায় আসছে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬