ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

নিহতদের মধ্যে ওজাইফার ওই এলাকার আলআমিন, আফসা একই এলাকার মুন্না এবং রিয়া মনির একই এলাকার জাহাঙ্গীর ও রুবাইয়ার একই এলাকার রাকিবের মেয়ে। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা হাসপাতালে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিমুল বলেন, দুটি শিশুর আড়াইহাজার উপজেলা হাসপাতালে ও অন্য দুই শিশু ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগেই মারা গেছে।

আড়াইহাজার থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬