রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
- আপডেট সময় : ১০:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
আস্থা ডেস্কঃ
রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার হারান সেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর পিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তিনি আগেই মারা গেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
আস্থা/এমএইচ



















