ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরান যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ Logo ছয় দিন সাগরে ভেসে মারা গেলেন ২১ বাংলাদেশি Logo বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইয়াজউদ্দিনকে হত্যার পরিকল্পনা ছিলো! Logo এক মিসাইল দিয়েই ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানলো ইরান Logo সংবাদ সম্মেলন করে পদ ছাড়লেন আ.লীগের সাধারণ সম্পাদক Logo আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার Logo ফুলতলায় অস্ত্র ও ৯ গুলিসহ দুই যুবক আটক Logo জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু Logo এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত ফিরে পেতে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মহত্যার হুমকিতে পিছু হটেছে র‌্যাব

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

আত্মহত্যার হুমকিতে পিছু হটেছে র‌্যাব

স্টাফ রিপোর্টারঃ

শিল্পপতি আদম তমিজি হককে আটকের জন্য
বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় এই শিল্পপতি আত্মহত্যা করার হুমকি দিলে বাধ্য হয়ে শেষ হয় আটক অভিযান। র‌্যাব সদস্যরা তাকে আটক না করেই অভিযান শেষ করেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডে তার ৮ নম্বর বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইন মেনে তাকে আটক করতে গেলে আত্মহত্যার হুমকি দেন তিনি। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক বক্তব্য দেন। এরপর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ হারান।

ট্যাগস :

আত্মহত্যার হুমকিতে পিছু হটেছে র‌্যাব

আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩