আদিতমারীতে পুকুরে নিখোঁজ হয়েছে এক তরুণী
- আপডেট সময় : ০৬:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
আদিতমারীতে পুকুরে নিখোঁজ হয়েছে এক তরুণী
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে নেমে নিখোঁজ হয়েছে হাজেরা খাতুন নামে এক তরুণী।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে কমলাবাড়ী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হাজেরা খাতুন ওই এলাকার আবুল হোসেনের মেয়ে।
এলাকাবাসীর সূত্র মতে জানা যায়, হাজীপাড়া এলাকার পুকুরে হাজেরা খাতুন গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিকাল ৫ টায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাজেরা খাতুনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পুকুরে আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান চালানো হবে।
হাজেরা খাতুন কীভাবে পুকুরে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।
আস্থা/এমএইচ


















