শিরোনাম:
আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১১২১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানে বন্দুকধারীরা সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে। ১৭ জানুয়ারি, রোববার সকালে রাজধানী কাবুলে এই হামলা চালানো হয়। ঘটনার পর সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, ওই দুই বিচারক কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন।
তখন তাদের ওপর হামলা চালানো হয়। দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। এই ঘটনায় গাড়িটির চালক আহত হয়েছেন।


























