ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, বিরত ছিল বাংলাদেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, বিরত ছিল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।

গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, বিরত ছিল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬