ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো সেনা বাহীনি Logo কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা Logo ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি আহত জুবায়ের Logo ইউনুচের চুক্তির দায়ে আমেরিকা থেকে অতিরিক্ত দামে পাম অলিন কিনতে বাধ্য হচ্ছে সরকার Logo জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল Logo ছাত্রশিবিরকে হটিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল Logo ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবের মন্ত্রীর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্টিত Logo ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার মেগা প্রকল্পে: দুদকের তলব Logo নতুন করে টাকা ছাপানোর পথে সরকার: বাড়বে মূল্যস্ফীতি

আবারও রিমান্ডে ইমরান খান ও তার স্ত্রী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ১০৯০ বার পড়া হয়েছে

পাকিস্তানের দুর্নীতিবিরোধী বিশেষ আদালত রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা সংক্রান্ত নতুন একটি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড (বিচারিক হেফাজত) মঞ্জুর করেছেন।

সোমবার এ রিমান্ড মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে অপর একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে তাদেরকে সোমবার আদালতে হাজির করা হয়। গত ৮ আগস্ট তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

ইমরান খানকে গত বছরের ৯ মে গ্রেফতার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালায়। ওই হামলার ঘটনায় ইমরান খানকে অভিযুক্ত করে তাকে ক্ষমা চাইতে বলে সেনাবাহিনী।

তবে বারবার ক্ষমা চাইতে অস্বীকার করেন ইমরান। ওই সময় সেনাবাহিনীর সঙ্গে সংলাপে বসতেও রাজি ছিলেন না সাবেক এ প্রধানমন্ত্রী।

তবে সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। এখন সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, সরকারের সঙ্গে আলোচনা একটি নিরর্থক অনুশীলন। তাই তিনি শুধু ‘প্রকৃত কর্তৃপক্ষের’ সঙ্গেই আলোচনা করবেন।

এদিকে নতুন তোশাখানা মামলার শুনানি চলাকালে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।

ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত খালাস দেওয়ার পরই, তাদের বিরুদ্ধে নতুন এ তোশাখানা মামলাটি দেওয়া হয়। সূত্র: জিও নিউজ

ট্যাগস :

আবারও রিমান্ডে ইমরান খান ও তার স্ত্রী

আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪