ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৪০১ বার পড়া হয়েছে

আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানতে চাইলে গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। ডিএমপির সিটিটিসির সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন।

একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

ট্যাগস :

আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৩:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫