ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার

আন্তর্জাতিক ডেস্কঃ

ওয়াশিংটনের ‘বিশৃঙ্খলা ও দুর্নীতি’ মোকাবিলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে কাজ করার অঙ্গীকার করেছেন
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নব নির্বাচিত সিনেট রয় কুপার। নির্বাচনে জয়ী হয়ে বিজয়ী ভাষণে ডেমোক্রেট প্রার্থী রয় কুপার এসব কথা বলেন।

কুপার বলেন, ওয়াশিংটনের বিশৃঙ্খলা ও দুর্নীতি আমাদের জনগণের ক্ষতি করছিল। আজ আপনারা বলেছেন, এসব বন্ধ করতে হবে। আপনাদের নতুন সিনেটর হিসেবে আমি সেই বার্তা ওয়াশিংটনে পৌঁছে দিতে প্রস্তুত।

নর্থ ক্যারোলাইনার সাবেক এই গভর্নর আরও বলেন, স্বাস্থ্যসেবা, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে আমাদের কাজ করতে হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং জ্বালানি কিনতে গিয়ে মানুষের পকেটে যে চাপ পড়ছে, তা কমাতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উত্তেজনা এবং ইরান সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা ও দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার কারণে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ও দরপতনও লক্ষ্য করা গেছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার

আপডেট সময় : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬