ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক ধাপ শেষ হলো প্রিয়াঙ্কার ‘টেক্সট ফর ইউ’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ১১০৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের বাইরের কাজ নিয়েই ব্যস্ত। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের লন্ডনে। সেখানে তিনি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি হলিউড সিনেমায় অভিনয় করছিলেন।

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’র রিমেক। সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্ক্রিপ্ট হাতে গ্রিন রুমে বসা একটি ছবি শেয়ার করেছেন তিনি। চুল বাঁধা অবস্থায় হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে ছবিতে।

সিনেমাটিতে সদ্য বাগদত্তা হারানো এক হৃদয়ভাঙা নারীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। গল্পে দেখা যাবে, প্রিয়াঙ্কা তার প্রয়াত বাগদত্তার পুরনো নম্বরে ম্যাসেজ পাঠাতে থাকেন। একপর্যায়ে তার একজনের সঙ্গে পরিচয় হয়, তিনিও সদ্য বাগদত্তাকে হারিয়েছেন। সিনেমাটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগান।

ট্যাগস :

আরেক ধাপ শেষ হলো প্রিয়াঙ্কার ‘টেক্সট ফর ইউ’

আপডেট সময় : ০৫:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১