ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের নড়াগাতীতে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পানিপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ (৪৫) চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে ও জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে জয়নগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে পানিপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুর বাড়ি পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রাত ৩টার দিকে মনি মিয়া মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬