ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসলাম চৌধুরী শপথ বাতিল করায় চট্টগ্রামে সড়ক অবরোধ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

আসলাম চৌধুরী শপথ বাতিল করায় চট্টগ্রামে সড়ক অবরোধ

আহসান হাবিবঃ

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী ঋণখেলাপী থাকায় শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে তার সমর্থকেরা।

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা সীতাকুন্ডের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে এ কর্মসূচি পালন করে তারা।

এদিকে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশের যান চলাচল। এতে ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় যানজট। আটকা পড়ে শত শত যানবাহন। সড়ক অবরোধের পাশাপাশি সিটি গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তার কর্মী-সমর্থকেরা।

এমপি হিসেবে শপথ নিতে পারছেন না বিএনপির আসলাম চৌধুরীএমপি হিসেবে শপথ নিতে পারছেন না বিএনপির আসলাম চৌধুরী।

এ সময় আন্দোলনকারীরা আদালতের রায় পুনর্বিবেচনার দাবি জানান। একইসাথে জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার সুযোগ দিতেও আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল আবসার বলেন, অবরোধের কারণে ১ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা বিভিন্ন স্থান থেকে বুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরে তারা মিছিল নিয়ে সিটি গেইট অভিমুখে গিয়ে সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আসলাম চৌধুরী শপথ বাতিল করায় চট্টগ্রামে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬