ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ইনিংসের শুরুতেই কিছুটা ধাক্কা শান্তর রানআউটের হতাশা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

দলীয় ২৩ রানের মাথায় অভিজ্ঞ ওপনার তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। ইনিংসের শুরুতেই কিছুটা ধাক্কা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ভালোই ব্যাট করছিলেন দুই তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু এক রানআউটে আবার কিছুটা হতাশা নেমে আসে বাংলাদেশের ব্যাটিংয়ে।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাদমান ক্যারিবীয় বোলারদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাট করছেন। অভিজ্ঞ ওপেনার তামিম খেলছিলেন সতর্কতার সঙ্গে। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। রোচের বলে সরাসরি বোল্ড হন তিনি। তার আগে করেন ১৫ বল খেলে ৯ রান। আর দলীয় ৬৬ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত ২৫ রান করে রানআউট হন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচটি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের প্রথম টেস্ট। গত বছরের শুরুর দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে অংশ নেয় টাইগাররা।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ওয়ানডে সিরিজে ১০ জন নতুন ক্রিকেটারের অভিষেক হলেও টেস্টে তুলনামূলক অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ক্যারিবিয়রা।

এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছেন মুমিনুল হক। এ বিষয়ে তিনি বলেন, দলের অন্যদের সঙ্গে সাকিব ও তামিমের অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ফেভারিটই বানিয়েছে।

এই সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট অর্জনের একটা বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ১৬ টেস্টের মধ্যে চারটিতে জয় পেয়েছে। সর্বশেষ সিরিজ বাংলাদেশ ২-০তে জিতে নেয়, যা আসন্ন সিরিজে বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোজলি,  এনক্রুমা বোনার,  রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান।

ট্যাগস :

ইনিংসের শুরুতেই কিছুটা ধাক্কা শান্তর রানআউটের হতাশা

আপডেট সময় : ০৫:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১