ইরানে নাস্তানাবুদ হওয়ার কারণে মার্কিন সেনাপ্রধান বরখাস্ত
- আপডেট সময় : ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১১৮৬ বার পড়া হয়েছে
ইরানে নাস্তানাবুদ হওয়ার কারণে মার্কিন সেনাপ্রধান বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি। (সূত্র-রয়টার্স)।
বৃহস্পতিবার পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় সংবাদমাধ্যমটি।
নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনী নাস্তানাবুদ হওয়ার কারণে সেনা প্রধানকে অবসর দেওয়া হয়েছে।
তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদের আরো এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।
দৈনিক আস্থা/এমএইচ
























