ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট পানির সংকট দূর করতে ব্যারেজটি প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করবে। এটি পদ্মা ও এর শাখা-প্রশাখার প্রায় ৬২৩টি নদীতে পানিপ্রবাহ ফিরিয়ে আনবে। নদী পুনরুজ্জীবন এর মাধ্যমে হিসনা-মাথভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী সিস্টেম পুনরুজ্জীবিত করা হবে।

কৃষি ও সেচ সুবিধা বৃহত্তর ফরিদপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও পাবনা অঞ্চলের প্রায় ২৯ লক্ষ হেক্টর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এর ফলে বার্ষিক চাল উৎপাদন প্রায় ২৪ লক্ষ টন বৃদ্ধি পাবে।

মিঠা পানির প্রবাহ বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় অঞ্চলে লবণের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে এবং সুন্দরবনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষা পাবে।

প্রকল্পকে কেন্দ্র করে ৭টি স্যাটেলাইট সিটি বা উপশহর গড়ে তোলা হবে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া এখান থেকে বার্ষিক ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। শতভাগ সরকারি অর্থায়নে (GoB) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আগামী বাজেট ঘোষণার পরই সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬