ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

এবারের আইপি এলের নিলামে রয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে হতে যাওয়া নিলামের আগে প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে দেখা গেছে, এবারের আইপিএলের নিলামে রয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

শুক্রবার চতুর্দশ আইপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করা হয়। সেখানে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাদের ভেতর ৮১৪ জন ভারতীয়। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩ জন। এই ২৮৩ জনের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।

আরও পড়ুন:৩৯৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

বাংলাদেশ থেকে নিলাম তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি।

ট্যাগস :

এবারের আইপি এলের নিলামে রয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার

আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১