ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে আটক করতে হবে: মুন্না

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে আটক করতে হবে:
মুন্না

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ জন্য এনসিপির এই নেতাকে আটকের দাবিও তুলেছেন তিনি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ দাবিও তুলেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে সমাবেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো মুনাফিকি করার চেষ্টা করছে। অবিলম্বে ককটেল হামলার হোতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করতে হবে। তার কথায় পরিষ্কার তারাই ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

এ সময় জামায়াত থেকে বহিস্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি ও রাজশাহী রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাকেও আটকের দাবি করেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে আটক করতে হবে: মুন্না

আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬