কক্সবাজারে তিন বিলাসবহুল গাড়ি জব্দ
- আপডেট সময় : ০৬:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
কক্সবাজারে তিন বিলাসবহুল গাড়ি জব্দ
স্টাফ রিপোর্টারঃ
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজার থেকে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪ টায় কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
গাড়িগুলো হল,
মাজদা এমএক্স-৫ রোডস্টার/মিয়াটা, হোন্ডা সিভিক, টয়োটা জিআর সুপ্রা (এ৯০/এমকে-৫)
রেজভী আহম্মেদ জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে জাপানী তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়।
আটক গাড়িগুলোর মধ্যে রয়েছে—ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের টয়োটা এম ক্রপ, ২০২১ মডেলের লাল রঙের গাড়ি; ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের হোন্ডা ব্র্যান্ডের লাল রঙের গাড়ি এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের মাজদা, ২০২০ মডেলের টুইন গ্রে রঙের গাড়ি।
আস্থা/এমএইচ



















