ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

২৩৪ জন শহীদ, এক হাজার ভাই গুম হয়েছে-শিবির সভাপতি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১১০১ বার পড়া হয়েছে

২৩৪ জন শহীদ, এক হাজার ভাই গুম হয়েছে-শিবির সভাপতি

কখনো ‘জঙ্গি’, কখনো ‘রগ কাটা’, কখনো ‘রাজাকার’ বলা হয়েছে-শিবির সভাপতি

স্টাফ রিপোর্টারঃ

ছাত্রশিবির কর্মীরা নিজেদের মধ্যে পাঁচ-ছয়জন মিলে বসলে সেটাকে ‘গোপন বৈঠক’ বলা হয়েছে। এমনকি মিথ্যা জঙ্গি অপবাদ দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকের ছাত্রশিবির বাংলাদেশ প্রেক্ষাপটে একটি নিয়ামত। কিন্তু দীর্ঘদিন ধরে এই নিয়ামতকে উপস্থাপন করতে দেওয়া হয়নি। অপপ্রচার, প্রোপাগান্ডা ও মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রশিবিরকে কোণঠাসা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে অবস্থিত ওসমানিয়া মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, আমাদের কর্মীদের জীবনযাপন, নৈতিকতা ও চরিত্র দেখলেই বোঝা যায়, তারা সমাজে এক আলাদা আদর্শ স্থাপন করছে। অনেক ভাই বিগত কয়েক বছর ধরে ঈদে বাড়ি যেতে পারেননি, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি। কারণ, ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রশাসনের নজরদারিতে ছিলেন। কেউ কেউ নিজের বাবার জানাজায়ও যেতে পারেননি।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, সংগঠনের বহু নেতা-কর্মী গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। “২৩৪ জন শহীদ হয়েছেন, প্রায় এক হাজার ভাই গুম হয়েছেন। কারও চোখ উপড়ে ফেলা হয়েছে, কেউ অঙ্গহানি বা দীর্ঘদিন কারাবন্দি হয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজও আমাদের সাতজন ভাই নিখোঁজ। ৫ আগস্টের ঘটনার পর বহু খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। কখনো ‘জঙ্গি’, কখনো ‘রগ কাটা’, কখনো ‘রাজাকার’ বলা হয়েছে।

ফেনী জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেন আরমান সঞ্চালিত সভায় স্থানীয় জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

২৩৪ জন শহীদ, এক হাজার ভাই গুম হয়েছে-শিবির সভাপতি

আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫