ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কিশোরগঞ্জে গরু চুরি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১২৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গরু চুরির জেরে দুগ্রুপের সংঘর্ষে রুমান মিয়া নামে এক যুবক নিহত হয়ছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে দুপুর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত দুদিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরের দিকে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুগ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। আরো ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

ট্যাগস :

কিশোরগঞ্জে গরু চুরি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫