ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

Astha DESK
  • আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

আস্থা ডেস্কঃ

এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

মঙ্গলবার সকালে কুমিল্লার হোমনা উপজেলায় পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে।

জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন।

এসময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কিনা, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, পরীক্ষার হলে মোবাইলে লাইভ করায় ছাত্র পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন হয়েছে । প্রায় ১০ মিনিট লাইভ করেছে । এমন ঘটনা উচিৎ নয়।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোন ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।

হোমনা উপিজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে আইডি থেকে লাইভ দিয়েছে আমরা ওনাকে অবহিত করেছি। আপনারা ওনার সাথে কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজতো আমি নিতেই পারি। তবে লাইভ দেওয়া যায় কিনা বিষয়টি আমার জানা নেই।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬