ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২৩৯২ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এর উদ্বোধনকৃত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার প্রমূখ।

অতিথিরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। সবার এই চেতনাতেই সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। শোভাযাত্রা ও নানা আয়োজনে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫