ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৪০৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান,যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক নিটোলমনি চাকমা, ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইকবাল কাওসার এবং উপপরিচালক হাফিজা আইরীন।

কর্মসূচির মধ্যে ছিল— পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভা এবং “প্রযুক্তি নির্ভর যুবশক্তি” শীর্ষক প্রবন্ধ পাঠ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ ও অনুদান বিতরণ করা হয়। প্রথম দফায় ৭ জন উদ্যোক্তাকে মোট ৭ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। দ্বিতীয় দফায় আরও ৫ জন উদ্যোক্তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জনকে সনদপত্র ও ৪ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মে সম্পৃক্ত করতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

ট্যাগস :

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫