খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী
- আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৬৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি ২৯৮নং আসনের বে-সরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২শ ১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে ৫৮ হাজার ১শ ৩৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
রাত ১০টায় খাগড়াছড়ি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বে-সরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১শ ১৪ জন।
এ আসনে সংসদ সদস্য পদে ভোটের ফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। খাগড়াছড়ি এ আসনে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।




















