ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সম্প্রীতি রক্ষায় পাহাড়ি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ১১০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সম্প্রীতি রক্ষায় পাহাড়ি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে সাম্প্রদায়ীক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে পাহাড়ি নেতাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল ১১টায় রিজিয়নের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
মধু মঙ্গল চাকমা, ড. সুধীন কুমার চাকমা, ডা. শহীদ তালুকদার, প্রবীন চন্দ্র চাকমা, ম্রাসাথোয়াই মারমা, শেফালীকা ত্রিপুরা ও সুশীল জীবন ত্রিপুরাসহ পাহাড়ি নেতারা।

সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান পাহাড়ি নেতাদের ও গণ্যমান্য ব্যক্তিদের সংঘাত ও সংঘর্ষ এড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা করার আহবান জানান।

রিজিয়ন কমান্ডার উপস্থিত নেতাদের আশ্বস্ত করে বলেন, আমি বাঙালি নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। ঘটনার প্রেক্ষিতে বাঙালি নেতারা তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আন্তরিক।

উল্লেখ, গত মঙ্গলবার একই প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে পাহাড়ি শিক্ষার্থীরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার জেরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলে সংর্ঘষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন বিকাল ৩টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার বিকেল ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

ট্যাগস :

খাগড়াছড়িতে সম্প্রীতি রক্ষায় পাহাড়ি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪