ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

গণসংযোগকালে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,আহত ১৫

News Editor
  • আপডেট সময় : ০৬:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১০৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনে নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ মিছিলে পেছন থেকে ধাওয়া দিয়েছে বিএনপির অপর পক্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা-৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন। গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর। পরে তারা মিছিল নিয়ে রবীন্দ্র সরণি হয়ে সামনের দিকে অগ্রসর হলে পেছন থেকে বিএনপির আরেক পক্ষ লাঠিসোঁটা ও কালো পতাকা নিয়ে ধাওয়া দেয়। জাহাঙ্গীরের সমর্থক নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেন।

সরকার ভিন্ন নামে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করছে : জাফরুল্লাহ

ঢাকা-১৮ আসনে যারা বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন এবং গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জাহাঙ্গীরের সমর্থকদের হামলায় আহত হয়েছিলেন তারাই এদিন গণসংযোগে ধাওয়া দিয়েছেন বলে ধারণা করছেন বিএনপির নেতাকর্মীরা। ধাওয়া দেওয়া কর্মীদের  সঙ্গে থাকা ব্যানারে লেখা ছিল- ‘১২ সেপ্টেম্বর গুলশানে হামলার ঘটনার বিচার চাই। জাহাঙ্গীরের বহিষ্কার চাই।’

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

গণসংযোগকালে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,আহত ১৫

আপডেট সময় : ০৬:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০