আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২
- আপডেট সময় : ০৩:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (০৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন রোববার সকালে রাঙামাটি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় তারা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কসমস হোটেলে অবস্থান করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ


















