ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গাইবান্ধায় পৌঁছেছে করোনার ভ্যাক্সিন

News Editor
  • আপডেট সময় : ০৬:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / ১০৯০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পৌঁছেছে করোনার ভ্যাক্সিন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলায় শিঘ্রই টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ৩০ জানুয়ারী রাত ২টায় ৭ হাজার ২০০ এম্পুল কোভিড-১৯ টিকা পৌঁছেছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো (ভ্যাক্সিন ডোজ) গ্রহণ করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃএর ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টুনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গাইবান্ধার সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান জানান, ৭ হাজার ২০০ এম্পুল ভ্যাকসিনে ৩৬ হাজার ব্যক্তিকে টিকা দেয়া সম্ভব হবে।

পর্যায়ক্রমে আরও টিকা আসবে। শিঘ্রই টিকাদান বুথ স্থাপনের জন্য সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে অচিরেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। টিকাদান কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যাগস :

গাইবান্ধায় পৌঁছেছে করোনার ভ্যাক্সিন

আপডেট সময় : ০৬:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১