গুইমারাতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার সংলগ্ন বটিলা চিতাখোলা এলাকা থেকে আনুমানিক (৩৮) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ মরাদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা বটিলা চিতাখোলা এলাকার এক গাছে লাশটি ঝুলতে দেখে গুইমারা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও গুইমারা জোনের সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লী প্রধান) ও স্থানীয় লোকজনের সাথে কথা বললেও তাৎক্ষণিকভাবে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, সংবাদ পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
আস্থা/এমএইচ



















