ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

এখনও ধোঁয়া ও তাপ, কাজ করছে ১৭ ইউনিট ফায়ার সার্ভিস

চট্টগ্রামের কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে!

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ৪৪৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার দুটি কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ১৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের ২৩টি, বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিটসহ মোট ২৫টি ইউনিট অংশ নেয়। পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

আগুন নেভাতে রোবট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। রোবটে সংযুক্ত পাইপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

সিইপিজেড সূত্রে জানা গেছে, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মূলত তোয়ালে ও ক্যাপ উৎপাদন করে, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিক্যাল গাউন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের সর্বোচ্চ তলায় থাকা গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনে থাকা দাহ্য পদার্থ ও রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে।

ইব্রাহিম আল সোহাগ
চট্টগ্রাম অফিস

ট্যাগস :

এখনও ধোঁয়া ও তাপ, কাজ করছে ১৭ ইউনিট ফায়ার সার্ভিস

চট্টগ্রামের কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে!

আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫