ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং পরে সংশোধন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫০২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং পরে সংশোধন

ইব্রাহিম আল সোহাগ/চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে দলীয় কার্যনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন “পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়।”

তিনি আরও বলেন, “ঘর ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সব কাগজপত্র থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে ভাড়া না দিতে হবে। এ অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হলে আশ্রয়দাতা বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘোষণার শেষ অংশে তাকে ‘কর্ণফুলী থানা, সিএমপি’ বলতে শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মাইকিং করা যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপরও চাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আমরা কখনো এ ধরনের নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংশোধনও করা হয়েছে।”

ট্যাগস :

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং পরে সংশোধন

আপডেট সময় : ১০:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫