চট্টগ্রাম-২ আসনের রায় আগামী ৯ জুলাই
- আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১০৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-২ আসনের রায় আগামী ৯ জুলাই
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ৯ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
এর আগে আদালত আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের করা আপিল নিষ্পত্তি করেন। আদালত নির্দেশ দেন, আপিল বিভাগের আদেশের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী আলহাজ্ব সরওয়ার আলমগীরের দায়ের করা রিটের রুল শুনানি করে নিষ্পত্তি করতে হবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ অবস্থায় বহাল থাকবে এবং নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের আদেশের ওপর পূর্বে জারি করা স্থগিতাদেশ কার্যকর থাকবে।
উল্লেখ্য, আদালত সূত্রে জানা যায়, সারোয়ার আলমগীরের ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছিল। পরবর্তীতে হাইকোর্টের আদেশে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হলেও মামলার আইনি জটিলতায় তাঁর আসনের গেজেট প্রকাশ আটকে ছিল। গত ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিলে হাইকোর্ট চূড়ান্ত শুনানির পর এই তারিখ নির্ধারণ করে।
দৈনিক আস্থা/এমএইচ




















