চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক
- আপডেট সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১০৪৯ বার পড়া হয়েছে
চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক
আস্থা ডেস্কঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড় স্টেশন এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদা ইলিয়াস ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন।
জানা যায়, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাস চাঁদপুরে প্রকাশ্যে আসেন। সেই সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন-পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস বিরোধীসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















