ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার পিতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার পিতা আটক

আস্থা ডেস্কঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী সাইদুর রহমান ডাবলুর বাবা মান্নান বিশ্বাসকে (৭০) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদরের বিষয়খালী বাজার থেকে তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জেনে-বুঝে চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় নিয়মিত মামলা করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার পিতা আটক

আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬